প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চা উৎপাদন এবং গ্রহণ বেড়েছেঃপ্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুন, ২০২৪

চা উৎপাদন এবং গ্রহণও বেড়েছে। চা আমাদের অর্থকরী ফসল হচ্ছে। যেটা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে। চায়ের চাহিদা দিনদিন বেড়ে যাচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সরকার প্রধান বলেন, উত্তরাঞ্চল চায়ের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটাকে সম্প্রসারণ করা এবং কীভাবে আরো এর উৎপাদন বাড়ান যায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া চা বোর্ড, ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রণোদনা, সবদিক থেকে সরকার সহায়তা দিয়ে যাচ্ছে। পঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাটেও চা বোর্ডের স্থায়ী অফিস নির্মাণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৪ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা