প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লোকসভা নির্বাচনে এনডিএ ২৯১টি আসনে এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুন, ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনে প্রাথমিক ভাবে ফলাফলে এগিয়ে আছে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ। এনডিএ ২৯১টি আসনে এগিয়ে। গতবারের তুলনায় তারা ৫৫টি আসনে পিছিয়ে আছে। বিরোধী ইন্ডিয়া জোট ২১০টি আসনে এগিয়ে। অন্যরা এগিয়ে ২২টি আসনে। আজ মঙ্গলবার (৪ জুন) ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

 

এই প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, তা হলো, এনডিএ গতবারে জেতা ৫৫টি আসনে পিছিয়ে আছে। আর বিরোধী ইন্ডিয়া জোট এমন ৮৩টি আসনে এগিয়ে আছে, যা তারা গতবার হেরেছিল।

 

উত্তরপ্রদেশে এনডিএ ও ইন্ডিয়ার মধ্যে প্রবল লড়াই হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি ১৮টি আসনে এগিয়ে, তৃণমূল এগিয়ে ১৯টি আসনে। কংগ্রেস তিনটি ও সিপিএম একটি আসনে এগিয়ে আছে। সেখানে ইন্ডিয়া জোট ৪১টি ও এনডিএ ৩৭টিতে এগিয়ে আছে। যোগী আদিত্যনাথের রাজ্যের প্রাথমিক এগিয়ে পিছিয়ে থাকার প্রবণতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার।

 

বিহারে এনডিএ ৩০ ও ইন্ডিয়া ১০টি আসনে, গুজরাটে বিজেপি ২১ ও ইন্ডিয়া পাঁচটি আসনে, মহারাষ্ট্রে এনডিএ ২৫ ও ইউপিএ ১৮ আসনে, রাজস্থানে বিজেপি ১৩ ও ইন্ডিয়া ১০টি আসনে এগিয়ে আছে। রাহুল গান্ধী ওয়ানাড় ও রায়বেরিলি দুইটি আসনেই এগিয়ে, পিছিয়ে আছেন বিজেপি নেত্রী মেনকা গান্ধী।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা