পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লেনদেন চালু হবে আজ মঙ্গলবার (৪ জুন)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য মতে কোম্পানিগুলো হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এবি ব্যাংক এবং ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।
এর আগে রোববার কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করে। সোমবার (০৩ জুন) রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ হয়ে যায়।