প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুন, ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় সকাল আটটায় দেশজুড়ে একযোগে ভোট গণনা শুরু হয়। ভারতে ৫৪৩ আসনের লোকসভায় সরকার গঠনের জন্য ম্যাজিক সংখ্যা-২৭২ আসনে জয়। আর এজন্য অপেক্ষা করতে হতে পারে বিকেল নাগাদ। নির্বাচনের ফল ঘোষণা কেন্দ্র করে সহিংসতা এড়াতে দেশজুড়ে আইন শৃংঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবার ভোটারসংখ্যা ছিল ৯৭ কোটি। যা বিশ্বের মোট জনসংখ্যার ১২ শতাংশ। এর আগে বিশ্বে কোনো নির্বাচনে এত ভোটার ছিলেন না। দেড় মাস ধরে চলমান এই নির্বাচনে ৮ হাজার ৩৬০ জন প্রার্থী ভোটে লড়েছেন।

 

জানা গেছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে ভোট গ্রহণের কারণে দ্রুত পাওয়া যাচ্ছে ফলাফল। এপর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা