প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসরাইলের কূট-কৌশল আর ইরানের দৃঢ়তায় শেষ হাসি কি ফিলিস্তিনের ?

হেলাল উদ্দিন
প্রকাশিত: ৩ জুন, ২০২৪

দুই বছরের নিখুঁত গোপন পরিকল্পনায়, সফলভাবে যুদ্ধ করে যাচ্ছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষ যুগ যুগ ধরে বসতভিটা হারিয়ে বুকের রক্ত দিয়ে, জুলুম, অন্যায়, অত্যাচার, খেলার ছলে পাখির মত মানুষ হত্যার প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে। ইরানকে পাড়ি দিতে হচ্ছে রক্তক্ষয়ী পথ। হারিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, সাইবার হামলা–নিষেধাজ্ঞা নানান সমস্যার মুখোমুখি হয়েছে ইরানি জনগণ। কিন্তু সফলতার ভীত মজবুত হয়েছে ফিলিস্তিনের, যুদ্ধের সামর্থ্য শক্তি নিয়ে বিজয়ের পথ এগিয়ে নিয়েছে হামাস যোদ্ধারা। যা বিশ্ব ক্ষমতার শীর্ষে থাকা আমেরিকা ইসরাইলসহ পৃথিবীকে চমকে দিয়েছে।

জুন ১৯৭৯, ইরানের ইসলামিক রিপাবলিকান পার্টির সদর দপ্তরে বোমা হামলায় প্রাণহারান ইরানের প্রধান বিচারপতি ইসলামী বিপ্লবের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাবান নেতা, আয়াতুল্লাহ বেহস্তি।

সে বছরই নানান চড়াই উতরাই পাড়ি দিয়ে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে, ইরানের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হন ইসলামী প্রজাতন্ত্রের নতুন সরকার। শাহের সরকারের পতন ঘটিয়ে দেশ ও উম্মার জন্য কাজ শুরু করেন ইসলামী প্রজাতন্ত্র সরকার।

তার এক মাসের মধ্যেই ইরানের অভিযুক্ত যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তৈরি সন্ত্রাসী সংগঠন, মুজাহেনিন-ই খলক সদস্য মাসুদ কাশমীরি নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয়ে চা পরিবেশনের ছলে এক ব্রিফকেস বোমা রেখে আসেন টেবিলের নিচে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক, নিহত হলেন তৎকালীন প্রেসিডেন্ট আলী রাজাই, প্রধানমন্ত্রী মোহাম্মদ জাভেদসহ ছয় জন। হামলার ভয়াবহতা এতই ধ্বংসাত্মক ছিল যে, দুজনকে সনাক্ত করতে হলো দাঁত দেখে, তাদের দেহ একেবারেই ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।

জানুয়ারি ২০২০ সালে, ইরাকের বাগদাদে ড্রোন হামলায় হত্যা করা হয় ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলশনারি গার্ডের প্রধান, জেনারেল কাশেম সোলইমানিকে। মধ্যপ্রাচ্যে ঐক্য ও ইরানের প্রভাব বিস্তারে অনন্য ভূমিকা পালন করেন সে।

মে ২০২২ সালে ইস্পাহানে একটি সামরিক স্থাপনায় পরপর কয়েকটি ব্যর্থ আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয় পরবর্তীতে ইরান জাতিসংঘপ্রধানকে চিঠিতে অবহিত করেন যে হামলার জন্য ইসরাইল দায়ী, প্রাথমিক তদন্তে যা প্রমাণ হয়েছে।

২০২২ সালে কর্নেল হাসান সাইয়েদ খোদাই তেহরানে নিজের বাড়ির পাশেই পাঁচটি গুলিবিদ্ধ হন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সদস্য মাজিত মীরাহমাদি অভিযোগ করেন এ হত্যাকান্ড অবশ্যই ইসরাইল ঘটিয়েছে।

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাপতালি বেনেট ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত অপএডিতে স্বীকার করেন যে ইসরাইল মানুষবিহীন বিমানবাহী গাড়িতে হামলা চালিয়েছে এবং ২২শে ফেব্রুয়ারিতে সিনিয়র ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার কে হত্যা করেছে।

২০২০ নভেম্বর, ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী পারমাণবিক কর্মসূচির জনক মোহসেন ফাখরিজাদেহ ২০০৭/৮ সালের জাতিসংঘ যুক্তরাষ্ট্র অনুমোদিত পরমাণু বিজ্ঞানী। শহরের বাইরে পথের ধারে বোমা হামলায় নিহত হন।

২০১২ সালের জানুয়ারিতে পরমাণু বিজ্ঞানী রাসায়নিক প্রকৌশলী আহমেদ রোশান, তেহরানে নিজ গাড়িতে এক মোটরসাইকেল আরোহীর রাখা বোমা বিস্ফোরণে নিহত হন। ইরান, যুক্তরাষ্ট্র–ইসরাইলকে দায়ী করেন। আহমেদ রোশান ইরানের প্রাথমিক ইউরোনিয়াম সমৃদ্ধকরণ গবেষণাগারের বিভাগীয় তত্ত্বাবধায়ক ছিলেন।

জানুয়ারি ২০১০, ইরানের পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদী মোটরসাইকেল রিমোট কন্ট্রোল বোমায় নিহত হন। যুক্তরাষ্ট্র ইসরাইল এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে দাবি করেন ইরান।

একই বছরের নভেম্বর মাসে পারমাণবিক প্রকৌশলী অধ্যাপক মজিদ শাহরিয়ারি গাড়ি বিস্ফোরণে নিহত হন। আহত হন তাঁর স্ত্রী, এ হত্যাকাণ্ডেও যুক্তরাষ্ট্র ইসরাইল দায়ী বলে অভিযোগ করেন ইরান।

ইরানের উপর বিমান ও বিমান যন্ত্রাংশ কেনায় নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা সেক্টরে সন্দেহভাজন পাইলট। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত।

মিশরে জনগণের বৈধ সরকারকে হটিয়ে স্বৈরশাসকের ক্ষমতায় চেপে বসা, আবদেল ফাত্তাহ আল সিসি ফিলিস্তিন ও ইসরাইলের মাঝে যুদ্ধ বন্ধের সমঝোতায় ব্যর্থ হয়ে চটেছেন, মিশরের হাজার হাজার মানুষ হত্যা করে আবদেল ফাত্তাহ আল সিসিকে ক্ষমতায় বসাতে সহযোগিতা করা ইসরাইল এবং তার মিত্ররা কেন সিসি কথা শুনবেন?

২০২০ সালের ৭ই অক্টোবর হামাসের রকেট হামলার সময় থেকে যুদ্ধের এই সাত মাস বয়সে জাতিসংঘের সদস্য ১৯৩ রাষ্ট্রের মধ্যে ১৪২ টি রাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দেয়া দেশগুলোর মধ্যে আছে আরব জাতি গ্রুপের ২২টি দেশ। ৫৭-সদস্যের ওআইসি সদস্যভুক্ত দেশ এবং ১২০ সদস্যের জোট নিরপেক্ষ আন্দোলনভুক্ত দেশ।

ফিলিস্তিনের যুদ্ধ–স্বাধীনতা পৃথিবীর রাজনীতির পটভূমি ঘুরিয়ে দিবে যা যুক্তরাষ্ট্র ভেঙে স্বাধীনতা অর্জন হলেও ভারতবর্ষ ভেঙে ২৮ প্রদেশ স্বাধীনতা লাভ করলেও ফিলিস্তিনের স্বাধীনতার ন্যায় প্রভাব পড়বে না।

ফিলিস্তিন অবশ্যই স্বাধীনতা অর্জন করবে, কিন্তু ইসরাইল অবৈধ রাষ্ট্রই থেকে যাবে।

চূড়ান্ত সফলতা সব হারানো ফিলিস্তিনের আর শহীদি জনপদ ইরানের।

হেলাল উদ্দিন: লেখক ও বিশ্লেষক

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা