আন্তর্জাতিকমানের ডেটা সেন্টারের অব্যবহৃত স্পেস ভাড়া দেয়ার পরিকল্পনা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সোমবার (০৩ জুন) ডিএসইর চেয়ারমান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এ কথা জানান।
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ডাটা সেন্টার স্পেস ভাড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ডিএসই’র চেয়ারম্যান বলেন, ডিএসই ১০৬ র্যাক বিশিষ্ট আধুনিক ডেটা সেন্টার স্থাপন করেছে। তবে ডেটা সেন্টারের এখনো কিছু উন্নয়নমূলক কার্যক্রম বাকী রয়েছে। উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করে একটি সুনিদিষ্ট গাইডলাইনের মাধ্যমে অব্যবহৃত স্পেস ভাড়া দেয়ার পরিকল্পনা আমাদের রয়েছে৷