দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময় সূচি পরিবর্তিত হচ্ছে। স্বাভাবিক নিয়মে ফিরছে এসব অফিস। ঈদের পর থেকে এসব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। এ সময় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।