প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের পতনে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুন, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ সময় লেনদেন হওয়া ৩৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯ টির, দর কমেছে ২০২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১০৫ কোটি ৫৪ লাখ টাকা।

 

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ জুন) এসব তথ্য জানিয়েছে ডিএসই।

 

বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫২ পয়েন্টে।

 

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা