প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে সরব প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুন, ২০২৪

নির্বাচনের চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ। সোমবার (৩রা জুন) মধ্যরাতে শেষ হওয়া প্রচারণায় সরগরম এসব উপজেলা।

 

ভোটের দিন যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য ভোটের আগের রাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে জরুরি সকল সেবা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

 

এছাড়াও নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

 

৫ই জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব উপজেলায় বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা