প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজায় আবারও ইসরায়েলি হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩ জুন, ২০২৪

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ১০ নিহত হয়েছেন। সোমবার (৩ জুন) মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

 

সংবাদমাধ্যম জানায়, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন । হামলায় নিহতদের সবাই শিশু ও নারী। তাদের মরদেহ দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  সোমবার মধ্যরাতের পর এই হামলার ঘটনা ঘটে।

 

এদিকে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৬ হাজার ৪৩৯ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

 

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় আরও ৮২ হাজার ৬২৭ জন আহত হয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা