দুর্নীতিরোধ ও ‘দুষ্টচক্র’ নিয়ন্ত্রণ করতে না পারাও বাজেট বাস্তবায়নের বড় দুর্বলতা মনে করেন অর্থনীতিবিদরা। সরকারের আয় বাড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা দেখছেন না অর্থনীতিবিদরা। একেবারেই শেষ পর্যায়ে নতুন বাজেট তৈরির কাজ। দেশে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা, অভ্যন্তরীণ আয়ে দুর্বলতা, ব্যাংকখাতে সংকট, অর্থের অভাবে উন্নয়ন প্রকল্পে শ্লথগতি এবং মূল্যস্ফীতি- এসবই এখন দেশের অর্থনীতির জন্য দুর্ভাবনা। অর্থনীতির এসব সংকটের মধ্যেই এসেছে এবারের বাজেট।
অর্থনৈতিক টানাপোড়নের এই সময়ে সেই বাজেট বাস্তবায়ন বড় দুশ্চিন্তার কারণ সংশ্লিষ্টদের। মেগা প্রকল্পে অর্থের যোগান দিতে সরকারের যে টাকা লাগবে তার সংস্থা বাজেটে সব সময় থাকে না। তাই
আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য সম্ভাব্য প্রায় আট লাখ কোটি টাকার বাজেট তৈরি করছে সরকার। এখন পর্যন্ত এই বাজেট সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার ঘাটতি থাকতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতিকে চাঙা করে তোলাই এখন বড় চ্যালেঞ্জ। অর্থের সংস্থান না করে ঋণ করে বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহ উদ্দিন আহমেদ ।
অর্থনীতির নানামুখী সংকট সামাল দিয়ে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নে উন্নয়ন প্রকল্পে দুর্নীতি বন্ধ এবং সমাজে প্রকট হয়ে ওঠা অর্থনৈতিক বৈষম্য কমানোও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন
অর্থনীতিবিদ এ.বি মির্জা আজিজুল ইসলাম ও অর্থনীতি সমিতি সভাপতির কাজী খলীকুজ্জমান আহমদ।
বাজেট শুধু বড় লক্ষ্য দিলেই হবে না, কিভাবে তা কার্যকর হবে সে কথাও বলতে হবে বলে জানান তারা।