মিয়ানমারের পশ্চিমাঞ্চলে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। ভূকম্পনটির মাত্রা ছিলো ৪ দশমিক ৮। এই ভূমিকম্পে মিয়ানমারের সীমান্ত লাগোয়া ভারতের আসাম, মেঘালয়সহ বাংলাদেশের কয়েকটি জেলাও কেঁপে উঠেছে। বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রাম বিভিন্ন যায়গায় এ ভূমিকম্প অনুভূত হয়। রবিবার (২ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিটে ভূকম্পন হয়।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল মিজোরামের এনগোপা শহর থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার গভীরে।
এর আগে, গত বুধবার (২৯শে মে) ছয় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছিল বাংলাদেশের দুই সীমান্তবর্তী দেশ ভারত ও মিয়ানমার। এর মধ্যে মিয়ানমারে আঘাত হানে দুটি ভূকম্পন, আর ভারতে একটি।