দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। পাশাপাশি গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে লেনদেনও। আজ ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৪টি কোম্পানির, বিপরীতে ২১৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ২৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৩৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১৩৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৪৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকা।