প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুন, ২০২৪

রোববার (২ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে আজ দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

এদিন গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৭ দশমিক ৮৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মেঘনা সিমেন্ট।

রোববার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, ইভিন্স টেক্সটাইল, বিচ হ্যাচারি, ফারইস্ট নিটিং, অলিম্পিক এক্সেসরিজ এবং কপারটেক লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা