প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দোষী সাব্যস্ত হলে বেনজীরকে দেশে আসতেই হবে : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুন, ২০২৪

পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি সম্পর্কে বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দোষী সাব্যস্ত হলে বেনজীরকে দেশে ফিরে আসতেই হবে। সেতুমন্ত্রী বলেন, তার পদে থাকা অবস্থায় গণমাধ্যমে তার দুর্নীতি সম্পকে চুপ ছিল। এসব প্রকাশ না পাওয়ায় সাংবাদিকদের সৎ সাহস নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

রোববার (২ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বেনজীর আহমেদের বিষয়টি দুদক তদন্ত করছে।

 

সেতুমন্ত্রী বলেন, মানি লন্ডারিংয়ের কথা বলতে হলে তারেক রহমানের কথা আগে বলতে হবে। তারেক দণ্ডিত হয়ে পাচারকৃত টাকা দিয়ে বিদেশে বসে আয়েশি জীবনযাপন করছে। তিনি বলেন,বাংলাদেশে দুর্নীতির মহোৎসব শুরু হয় বিএনপির আমলে। আমাদের সরকার প্রধান দুর্নীতি করেন বা দুর্নীতিকে প্রশ্রয় দেন এমন অভিযোগ কেউ করতে পারবে না। তিনি সৎ জীবন যাপন করেন।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা