প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মে মাসে রেকর্ড অর্থ পাঠিয়েছে প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুন, ২০২৪

গত বছরের তুলনায় এ বছর মে মাসে প্রবাসী আয় বেড়েছে ৩৮ শতাংশ। এ বছর একাধিকবার ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসলেও মে মাসে রেকর্ড অর্থ পাঠিয়েছে প্রবাসীরা। চলতি বছর মে মাসে ২১৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় পাঠিয়েছে প্রবাসীরা। আগের বছর একই মাসে ১৫৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিলো।

 

শেষ পাঁচ দিনে প্রবাসী আয় এসেছে ৩৫ কোটি ৩৩ লাখ ডলার। চলতি অর্থবছরে গত ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ২১৬ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। তবে মে মাসে এ বছরের মধ্যে মাসিক সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হওয়ার সম্ভবনা রয়েছে।

 

আজ রোববার (২ জুন) এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

গত এপ্রিলে দেশে ২০৪ কোটি ৩০ লাখ, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার এসেছিলো। এছাড়া ২০২৩ সালের ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, নভেম্বরে ১৯৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ এবং জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিলো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা