প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশের উন্নয়ন যারা চায় তাদের নিয়ে এগিয়ে যাবঃ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুন, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিশ্বে কারো সাথে আমাদের শত্রুতাা নাই। সবার সাথে বন্ধুত্ব নিয়ে আমরা এগিয়ে যাব। আমি দেশের উন্নয়ন চাই। আমার দেশের উন্নয়নে যারা এগিয়ে আসবে তাদের নিয়ে চলব।

সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ইতিহাস বিকৃতি ও অনেকের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানো হয়। নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।

আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক এক মিনিটের ভিডিও চিত্র নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন ।

এর আগে, গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন স্বাধীন বাংলাদেশের আদর্শ ও চেতনা নিয়ে তরুন প্রজন্ম গড়ে উঠবে সেটাই চাই। বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না, কেউ যাতে বাংলাদেশকে পিছনে নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা