প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৫০ লাখ স্কাউট তৈরি করুনঃ রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুন, ২০২৪

২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ৫০ লাখ স্কাউট তৈরির লক্ষ্যমাত্রা পূরণে সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ স্কাউটস ও কাউন্সিলের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপধান।

 

তিনি আরও বলেন, শিশু, কিশোর ও যুবদের বিভিন্ন অরাজনৈতিক, সেবামূলক ও শিক্ষামূলক কার্যক্রমে অনুপ্রাণিত ও অভ্যস্ত করতে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক আগ্রহে ১৯৭২ সালে দেশে স্কাউটিং যাত্রা শুরু করে।

 

বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক উপলক্ষ্যে এক বানীতে তিনি এসব কথা বলেন। দিবসটি ঊপলক্ষ্যে রোববার (২রা জুন) দুপুর ১২টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপ্রধান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা