প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুদ্ধ থামাবে না ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১ জুন, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে ইসরাইলকে আহবান করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরাইল। ওই প্রস্তাবে প্রথমে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে বলা হয়েছে। কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে।  গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। একই সময়ে কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল, আর হামাস মুক্তি দেবে ইসরাইলি জিম্মিদের। সবশেষে দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ যুদ্ধবিরতি হবে।

বাইডেন এটিকে ইসরায়েলের প্রস্তাব হিসেবেই অভিহিত করেছেন। তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আজ শনিবার নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা