প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন, ২০২৪

ঈদুল আজহাকে সামনে রেখে আগামীকাল থেকে দেশব্যাপী টিসিবি পণ্য বিক্রি শুরু। রোববার (২ জুন) এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে। রাজধানীর মিরপুর-১১ নম্বরের পল্লবীর ৩নং ওয়ার্ডের শেখ ফজলুল হক মনি খেলার মাঠে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এর উদ্বোধন করবেন। আজ শনিবার টিসিবি এসব তথ্য জানিয়েছে।

এই কার্যক্রম দোকান/নির্ধারিত স্থায়ী জায়গা থেকে সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করবে ডিলাররা।

উপকারভোগীরা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ৫ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা