প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাল বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর চূড়ান্ত করতে আগামীকাল রোববার (২ জুন) বেইজিংয়ে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পরদিন সরকারপ্রধানের সফর নিয়ে দু’দেশের সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সংবাদমাধ্যমে জানা গেছে, এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুও গুরুত্ব পাবে। একই সাথে সচিব পর্যায়ের বৈঠকে চীনের প্রতিশ্রুত অর্থছাড় ও বাণিজ্যিক ঘাটতি কমিয়ে আনার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এদিকে, জাতীয় নির্বাচনও শেষ হয়েছে। তাই আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফর ঘিরে আবারও আলোচনায় উঠে এসে চীনের ওই দুই উদ্যোগে বাংলাদেশের যোগ দেয়ার বিষয়টি। তবে সফরকালে চীনের সঙ্গে চুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা