প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রাইম ব্যাংকের ২৯তম এজিএম অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জুন, ২০২৪

প্রাইম ব্যাংক পিএলসি’র ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় এ সভা হয়। এ সময় সভায় ৩১২ জন নিবন্ধিত শেয়ারহোল্ডারস্টক এক্সচেন্জ ও অডিটরগণের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

 

ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে ও কোম্পানি সেক্রেটারির মডারেশনে অনুষ্ঠিত সভায় ব্যাংকের বিভিন্ন কমিটির সভাপতিগণসহ পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, চীফ এক্সিকিউটিভ অফিসার, চীফ ফিনান্সিয়াল অফিসারসহ ঊদ্ধর্তন কর্মকর্তগণ অংশগ্রহন করেন।

 

সভায় ব্যাংকের চেয়ারম্যান ছাড়া, অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী এফসিএ, ও চীফ এক্সিকিউটিভ অফিসার হাসান ও. রশীদ শেয়ারহোল্ডারগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

 

এই সভায় ২০২৩ সালে সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ, আর্থিক বিবরণী, ডিরেক্টরস ও নিরীক্ষা প্রতিবেদন, অবসরগ্রহনকারী পরিচালকগণের পুনঃনির্বাচন, স্বতন্ত্র পরিচালকগণের নিয়োগ/পুনঃনিয়োগ, এবং স্ট্যাটুইটরী ও কমপ্লায়েন্স অডিটরের পুনঃনিয়োগসহ ৬টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারগণ অনুমোদন করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা