প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আফগানিস্তানে নৌকাডুবিতে ২০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন, ২০২৪

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় একটি নৌকা ডুবে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

 

সংবাদমাধ্যম জানায়, শনিবার (১ জুন) সকাল ৭টার দিকে প্রদেশের বাসাউল এলাকায় নদী পাড়ি দেয়ার সময় যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। নৌকায় ২৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে সাঁতরে পাঁচজন তীরে উঠতে পেরেছেন। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী, দুজন ছেলে ও একটি মেয়ে রয়েছে। অন্যদের খুঁজে বের করার প্রচেষ্টা এখনো চলছে। ঘটনাস্থলে একটি মেডিকেল দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা