আসন্ন ঈদুল আজহার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু কাল (২ জুন) থেকে| আজ শনিবার (২ জুন) বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ্য এ তথ্য জানিয়েছে। গতবারের মতো এবারও ঈদের টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হবে।
জানা গেছে, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সাড়ে ৩৩ হাজার। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল ২ জুন যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসনের টিকিট দুপুর ২টায় বিক্রি করা হবে।
ঈদের আগে আন্তনগর ট্রেনের ১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন। ১৩ জুনের পাওয়া যাবে ৩ জুন। ১৪ জুনের টিকিট বিক্রি হবে ৪ জুন। ১৫ জুনের টা ৫ জুন। ১৬ জুনের টিকিট বিক্রি হবে ৬ জুন থেকে।
একইভাবে ১০ থেকে ১৪ জুন ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২০ জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে ১০ জুন, ২১ জুনের টিকিট দেওয়া হবে ১১ জুন, ২২ জুনের টিকিট দেওয়া হবে ১২ জুন, ২৩ জুনের টিকিট দেওয়া হবে ১৩ জুন এবং ২৪ জুনের টিকিট দেওয়া হবে ১৪ জুন।