প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন, ২০২৪

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে আগুন লাগে। এর আগে একই স্থানে ২৪ মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়।

সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা