প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন, ২০২৪

সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোরর মাঝে ১১৫টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে।

 

২৬ মে থেকে ৩০ কোম্পানির দর বেড়েছে ৪৬ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা।

 

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ৩৫ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৪০ পয়সায়। তালিকায় তৃতীয় স্থানে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ১৩ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৪০ পয়সায়।

 

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–হামি ইন্ডাস্ট্রিজের ১৭.৬৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ এর ১৭.১৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৬.২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ১৩.৬৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১.৬৪ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১১.১৬ শতাংশ এবং তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডের ১১.১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

 

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা