প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক দরপতনের শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন, ২০২৪

সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। তবে আলোচ্য সপ্তাহে দরপতনের তালিকায় ‘এ’ ক্যাটাগরি কোম্পানির আধ্যিকতা দেখা গিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২৪৮টির শেয়ারদর কমেছে।

 

বিদায়ী সপ্তাহে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১১ টাকা ৮০ পয়সা বা ১৯ দশমিক ৫৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৪৮ টাকা ৬০ পয়সা। দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা যমুনা ব্যাংকের শেয়ারদর কমেছে ১৭ দশমিক ৩১ শতাংশ। আর শেয়ারের দাম ১৪ দশমিক ৩১ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স।

 

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইজেনারেশনের ১৩ দশমিক ৫৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৩ দশমিক ১৫ শতাংশ, খান ব্রাদার্সের ১২ দশমিক ৯৫ শতাংশ, সালভো কেমিক্যালের ১২ দশমিক ০২ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ১১ দশমিক ৯০ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১১ দশমিক ৩০ শতাংশ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ দশমিক ১০ শতাংশ শেয়ার দর কমেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা