গুলিস্তানে ব্র্যাক ব্যাংকের একটি শাখা উদ্বোধন হলো। ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আরএফ হোসেন গুলিস্তানের সিদ্দিকবাজারের ১৯/১ নর্থ সাউথ রোডে মাহমুদ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করেন।
সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানটির সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীদের আধুনিক ও সর্বোত্তম ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে তাঁদের উন্নয়নের অংশীদার হবে ব্র্যাক ব্যাংক। তিনি বলেন, “এই বাণিজ্য কেন্দ্রে আমাদের বড় পরিসরে উপস্থিতি গ্রাহকদের জন্য সর্বাধুনিক অনলাইন ব্যাংকিং সলিউশনস নিশ্চিত করবে। ব্রাঞ্চ নেটওয়ার্কের পরিধি এবং ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা বৃদ্ধির সমন্বয়ে ব্র্যাক ব্যাংক দেশের এক নম্বর টেকসই ব্যাংক হতে প্রতিশ্রুতিবদ্ধ।”
১৮৭টি ব্রাঞ্চ, ৪৫টি সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।