প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১ জুন, ২০২৪

 

শেষ দফায় ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট নেওয়া হচ্ছে দেশটির ৮টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা আসনে।

পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ৯টি লোকসভা আসন রয়েছে এ তালিকায়। সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ৯০৭ জন। আজ পঞ্জাবের ১৩ এবং হিমাচলের ৪টি আসন ভোটগ্রহণ হচ্ছে।

এদিকে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে তৃতীয় বার উত্তরপ্রদেশের বারাণসী আসনে ভোটে লড়তে নেমেছেন তিনি। বিজেপির অন্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাউত (মণ্ডী), অনুরাগ ঠাকুর (হামিরপুর), রবিশঙ্কর প্রসাদ (পটনা সাহিব)। কংগ্রেসের টিকিটে লড়ছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী (জালন্ধর) এবং দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা (কাংড়া) এবং মণীশ তিওয়ারি (চণ্ডীগড়)।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা