প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন, ২০২৪

আজ মধ্যরাত থেকে অনির্দিষ্ট কালের জন্য ভিনদেশী শ্রমিকদের জন্য বন্ধ হয়ে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। শেষ দিনে দেশটিতে যাওয়ার জন্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারও কর্মীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শ্রমিকদের অভিযোগ, মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার-নির্ধারিত ফি’র চাইতে কয়েকগুণ বেশি ফি দিতে হয়েছে এজেন্সিগুলোকে। পাশাপাশি উড়োজাহাজের টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে দামও রাখা হয়েছে কয়েকগুণ বেশি। তারপরও এজেন্সিগুলো তাদের টিকিট দেয়নি।

এর আগে, মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া ব্যক্তিদের শুক্রবারের মধ্যে প্রবেশের সময়সীমা বেঁধে দেয় দেশটির সরকার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা