প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা’ নিয়ে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে, ২০২৪

 

পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি নিশ্চিতকরণের বিষয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। পশু জবাইয়ের জন্য স্বাস্থ্যসম্মত স্থান নির্ধারণ নিশ্চিত করতে হবে। বর্ষাকাল বিবেচনায় শামিয়ানা/ত্রিপল টানানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পশু জবাইয়ের স্থান, ইমাম ও কসাইয়ের তালিকা প্রস্তুত করতে হবে। কসাইদের বিশেষ করে মৌসুমি কসাইদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পরেরদিন সূর্য উদয়ের আগেই বর্জ্য অপসারণ করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম। এরপর যেন কোথাও কোনো ধরনের বর্জ্য না থাকে সেই বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ঈদুল আযহা উপলক্ষ্যে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বাস্তবায়ন করা ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা’ নিয়ে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি, গাজীপুর সিটি কর্পোরেশনের জায়েদা খাতুনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা