প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে আজ মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। পাশাপাশি গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে লেনদেনও। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫১ পয়েন্টে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ মে) ডিএসই এসব তথ্য নিশ্চিত করেছে।

এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৮৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৩ টি কোম্পানির, বিপরীতে ১২৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা