প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ মার্কেন্টাইল ব্যাংকের ২৫তম এজিএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে, ২০২৪

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মে) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি এ এজিএম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

সভায় ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্স শীট এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ২০২৩ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০২৪ সালে ব্যাংকের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ‘স্মার্ট ব্যাংকিং’ নিশ্চিত করার জন্য প্রযুক্তিনির্ভর ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবনে আরও জোর দেওয়া হবে, যাতে করে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করা যায়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা