সপ্তাহের শেষ কার্যদিবসে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার (৩০ মে) এসব তথ্য জানিয়েছে ডিএসই।
রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ৫৬ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মার আজ ১০ কোটি ৪৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৯ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।