প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ প্রার্থী প্রীতি খন্দকার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে নিখোঁজ হওয়া নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমাকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) প্রীতি খন্দকারকে উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানায়, প্রীতি খন্দকার এখন পুলিশি হেফাজতে আছে। বিজয়নগর থানা পুলিশের একটি টিম প্রীতি খন্দকারকে নিয়ে রওনা হয়েছেন। তাকে থানায় নিয়ে আসা হবে।

গত মঙ্গলবার দুপুর ২টার পর থেকে নিখোঁজ হন প্রীতি খন্দকার। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নিখোঁজ হন উল্লেখ করে তার স্বামী মাসুদ খন্দকার বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা