প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে, ২০২৪

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ সময় লেনদেন হওয়া ৩৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯ টির, দর কমেছে ১৩২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১৪ কোটি ৭৯ লাখ টাকা।

 

বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭১ পয়েন্টে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ মে) এসব তথ্য জানিয়েছে ডিএসই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা