প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে, ২০২৪

 

তৃতীয় ধাপে সারাদেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলার রিটার্নিং কর্মকর্তারা।

মানিকগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সুদেব সাহা। তিনি ৩৪ হাজার ভোট পেয়েছেন। আরপুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ তোতা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সুমি খানম।

সাটুরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান আলী সাজু। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. সোহেল রানা মল্লিক। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মুন্নি আক্তার।

বগুড়া সদর উপজেলায় আনারস প্রতীকে শুভাশীষ পোদ্দার লিটন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শাজাহানপুর উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে সোহরাব হোসেন ছান্নু পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শিবগঞ্জ উপজেলায় আনারস প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান মোস্তা চেয়ার‌্যাম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দিনাজপুর সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার।
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা।

 

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে তোফাজ্জল হোসেন খান তোফা দোয়াত কলম প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহমুদুল হাসান কাপ-পিরিচ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কে এম সালমান শামস (আনারস) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রাঙামাটির লংগদু উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় বই প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. রকিব হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের ফাতেমা জিন্নাহ।

নানিয়ারচর উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী অমরজীবন চাকমা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তৃতীয়াবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম (ঘোড়া)।

আশুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জিয়াউল করিম খাঁন সাজু (মোটর সাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১৯২ কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে কাপ-পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন একেএম সালাহ উদ্দিন টিপু। ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. ইউছুফ পাটওয়ারী। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৪১ হাজার ৭৬৮ ভোটে ফরিদা ইয়াসমিন লিকা বেসরকারিভাবে বিজয়ী হন।

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা