টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরইমধ্যে ম্যাচটি খেলতে বুধবার (২৯ মে) মধ্যরাতে নিউইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ দল। টি টোয়েন্টি বিশ^কাপের আগে এটিই টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
পহেলা জুন নাসাও কাউন্টি স্টেডিয়ামে ভারতের সঙ্গে বাংলাদেশের ওয়ার্মআপ ম্যাচ। ডালাসে ২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এ ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-কানাডা।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন। এবারের আসরে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। এ গ্রুপের অন্যরা হলো- নেদারল্যান্ডস, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
এর আগে ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ওয়ার্মআপ ম্যাচ ছিল ২৮ মে। কিন্তু অতিবৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি।