প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে, ২০২৪

 

বাড্ডা ডিআইটি রোডের তিনতলা একটি ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এসময় আহত হয় বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৩০ মে) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফারণের পরই স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা