পৃথিবীর সব পর্বতে লাল সবুজ নিশান ওড়ানোর স্বপ্ন দেখতেন বাবর আলী। সে স্বপ্ন আজ সত্য হয়ে ধরা দিয়েছে সদ্য এভারেস্ট জয়ী বাংলাদেশী পর্বতারোহী, চট্টগ্রামের সন্তান বাবর আলীর কাছে। গতকাল রাতে দেশে ফিরেই আজ সকালে নগরীর চকবাজারস্থ আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে দুপুরে সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের চূড়ায় দাঁড়িয়ে প্রায় পৌনে দুই ঘন্টা উপভোগ করেছেন প্রকৃতির অপার সৌন্দর্য। ছিল ভয়ংকর অভিজ্ঞতাও। এভারেস্ট জয়ের পাশাপাশি, প্রথম বাংলাদেশী হিসেবে ৮ হাজার মিটারের লোৎসে পর্বতও জয় করেন বাবর। জানান, এই পর্বত আরোহণ ছিল আরো বেশি উপভোগ্য।
এভারেস্ট জয়ের চেয়েও অভিযানের অর্থ যোগাড় করাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই পর্বতারোহী। আগামীতে জয় করতে চান পৃথিবীর বাকী সব পর্বতশৃঙ্গ।
তরুণদের পর্বত আরোহণের উৎসাহ দিতে, পেশায় চিকিৎসক ও নেশায় পর্বতারোহী বাবর আগামিতে কাজ করে যেতে চান বলেও জানান।