এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেলেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ওমর ফারুক খান। ব্যাংকটির বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকায় সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
গত ২৮ মে থেকে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করতেছেন।