প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ ২৮৬টি কোম্পানির দর কমেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে মূল্যসূচকের পতনে আজ বুধবার (২৯ মে) লেনদেন শেষ হয়েছে। কমেছে ২৮৬ কোম্পানির শেয়ারদর। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনও।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫০ দশমিক ৩৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২৮ পয়েন্টে। এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১ হাজার ১৩৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৬ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৭২ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৪ টি কোম্পানির, বিপরীতে ২৮৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা