প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চার ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশঃ ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে, ২০২৪

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে। বেলা ১২টা পর্যন্ত ১৭ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে। চট্টগ্রামের পটিয়ায় একটি কেন্দ্রে ব্যালট ছিনতাই ছাড়া আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে শুরু হওয়া ভোট সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

বুধবার (২৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

উত্তরবঙ্গে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হলেও দক্ষিণাঞ্চলে কিছুটা কম বলেও জানান ইসি সচিব।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা