প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনআরবিসি ব্যাংকের দুই উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে, ২০২৪

 

এনআরবিসি ব্যাংকের পিএলসির উদ্যোক্তা ও উদ্যোক্তা-পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন ব্যাংকটি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা হবে।

কোম্পানির উদ্যোক্তা ফরসাথ আলীর নিকট থাকা এনআরবিসি ব্যাংকের ৩ লাখ ৫৫ হাজারটি শেয়ার তার স্ত্রী ড. শাহানারা বেগম আলীকে উপহার হিসাবে প্রদান করবেন। ড. শাহানারা বেগম আলী কোম্পানিটির একজন উদ্যোক্তা।

এছাড়া, কোম্পানির উদ্যোক্তা পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজুর নিকট থাকা এনআরবিসি ব্যাংকের ১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৯টি শেয়ার তার ভাই মো. আকতারুল ইসলামকে উপহার হিসাবে প্রদান করবেন। মো. আকতারুল ইসলাম কোম্পানিটির প্লেসমেন্ট হোল্ডার।

আজ বুধবার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসব তথ্য জানিয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা