এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় অভিযুক্ত আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল আলমকে যশোর থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। মঙ্গলবার (২৮ মে) রাতে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত সময় তার কাছ থেকে ৯৬০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
এছাড়া তিনি তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি বলেও জানান যশোর ডিবি পুলিশের পরিদর্শক।