ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের একটি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।
ক্যাপিটেক পরিচালিত একটি ফান্ডে স্পন্সর হিসেবে ৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইউসিবির পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার (২৮ মে) ঢাকা স্টক একচেঞ্জ ডিএসই এসব তথ্য জানিয়েছে।