প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঘূর্ণিঝড় দুর্গত এলাকা বৃহস্পতিবার পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে, ২০২৪

 

ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী (৩০ মে) বৃহস্পতিবার পটুয়াখালীতে যাবেন সরকার প্রধান যাবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৮ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। প্রথম দিকে তিনি পটুয়াখালী যাবেন।

ওবায়দুল কাদের বলেন, ৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনাই একমাত্র রাজনীতিক যিনি অপরাধীকে অপরাধী মনে করেন। নিজের দলের কেউ হলেও তাকে ক্ষমা করেননি। তারেক রহমান তো তার অপরাধের জন্য দণ্ড পেয়েছেন। শাস্তির বাস্তবায়নটা করতে হবে। এজন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। সে চেষ্টা অব্যাহত আছে। অপরাধী বিচার হতেই হবে, শাস্তি পেতেই হবে।

সেতুমন্ত্রী বলেন, উপকূলে বাঁধ নির্মাণের কাজ বিভিন্ন সরকারের সময় হয়েছে। বাঁধ নির্মাণে কোন গাফিলতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বড় প্রাকৃতিক দুর্যোগ বাঁধ ভাঙবে না এমন নিশ্চয়তা দেওয়া যায় না।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা