প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বৈরি আবহওয়ায় উপকূলে নেটওয়ার্ক ও ইন্টারনেটে সমস্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে, ২০২৪

 

ঘুর্ণিঝড়ের কারনে সারাদেশে ২৭ হাজার মোবাইল টাওয়ার এখনো অচল। অপারেটররা বলছে, বর্তমানে ৩০ হাজার টাওয়ারে নেই কোন বিদ্যুৎ সংযোগ। যদিও জেনারেটর দিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত সচল হয়েছে মাত্র ৩ হাজার টাওয়ার। তবে বিকেল নাগাদ দুর্গত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সবশেষ তথ্য বলছে, রাঙ্গামাটি, মেহেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল ও বরগুনায় অচল রয়েছে প্রায় ৮০ শতাংশ নেটওয়ার্ক। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে আছেন গ্রাহকরা।

উপকূল এলাকায় বিদ্যুৎ না থাকায় চার্জ দিতে না পারায় বেশির ভাগ মানুষের মুঠোফোন বন্ধ হয়ে গিয়েছে। কেউ কোথাও জরুরি প্রয়োজনেও যোগাযোগ করতে পারছেন না।

কমে গেছে ইন্টারনেটের গতি। এখনও মোবাইল যোগাযোগ নেটওয়ার্কের বাইরে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ উপকূলীয় এলাকা।

আর ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন, মঙ্গলবার (২৮ শে মে) বিকেল নাগাদ দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন সেবাদাতারা।

এছাড়া উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ে গাছপালা ভেঙে পড়া এবং বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট ক্যাবলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর শতাধিক আইএসপি অপারেটরের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বাধাগ্রস্ত হচ্ছে। যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে, সেসব জায়গায় বিভিন্ন জেনারেটর দিয়ে ইন্টারনেট সেবা দেয়ার চেষ্টা চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা