প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড চাঁদপুরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২২৪ মিলিমিটার। আজ মঙ্গলবার (২৮ মে) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাঁদপুর ও ঢাকা ছাড়াও সিলেট, শ্রীমঙ্গল, মাদারীপুর, চট্টগ্রামে দুইশ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা