প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকায় আজও কয়েকটি এলাকায় জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত দুই দিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে (২৮ মে) মঙ্গলবার সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীর কর্মজীবীরা।

রাজধানীর মতিঝিল, মৌচাক, মালিবাগ, বাড্ডা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় মূল সড়ক ও অলিগলিতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন যানবাহনের চালকদের।

পরিবহন চালকরা বলেন রাস্তায় পানি জমার কারণে গাড়ি নামাতে নিষেধ করেছে পরিবহন মালিকরা। পানি সরে গেলে পুনরায় রাস্তায় গাড়ি নামবে।

যাত্রিরা জানায়, পরিবহন না থাকায় অফিস যেতে বিগ্ন হচ্ছে। রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম। রিকশা সিএনজি দিগুন ভাড়া গুনতে হচ্ছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা